আকিমুন রহমানের দু’টি উপন্যাস : নারী-পুরুষ সম্পর্কের ভিন্নমাত্রিক রূপায়ণ
Abstract:
বাংলাদেশের আধুনিক কথাসাহিত্যের অন্যতম পথিকৃৎ আকিমুন রহমানের (জন্ম ১৯৬০) উল্লেখযোগ্য দুটি উপন্যাস পুরুষের পৃথিবীতে এক মেয়ে ও রক্তপুঁজে গেঁথে যাওয়া মাছি। লিঙ্গভেদে ব্যক্তির প্রাপ্তি-অপ্রাপ্তি, অন্তর্দাহ, অস্থির চাঞ্চল্য ও বিকৃতির নির্মাণের সঙ্গে সমাজসংলগ্ন মানুষের মূল্যবোধের বিপরীতে প্রবৃত্তির প্রতিষ্ঠা, রোমান্টিক মনের প্রণয় নির্ভরতার ফল ও আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বিন্যাস অনুযায়ী সম্পর্কের পরিণতি উপন্যাস দুটির বিশেষ প্রপঞ্চ হয়ে উঠেছে। সমকালের অন্যান্য ঔপন্যাসিকের তুলনায় আকিমুন রহমানের উপন্যাসের নর-নারীদের মানসগঠন অনেক বেশি কামনির্ভর। গতানুগতিক যৌনতত্ত্ব ও নীতির অনুশাসনে উপন্যাসের চরিত্রসমূহের সম্পর্কসূত্র ব্যাখ্যা করা কঠিন। তিনি নারীর সঙ্গে পুরুষ এবং নারীর সঙ্গে নারীর বিবিধ সম্পর্কের বিভিন্ন দিক উন্মোচনের মধ্য দিয়ে তাদের জৈব-মানবিক সত্তাকে মূল্যবোধাশ্রয়ী প্রথাগত সমাজের মুখোমুখি দাঁড় করিয়েছেন। এই প্রবন্ধে পুরুষের পৃথিবীতে এক মেয়ে ও রক্ত পুঁজে গেঁথে যাওয়া মাছি উপন্যাসে নর-নারীর সম্পর্ক বিষয়ে লেখকের নিজস্ব পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত মূল্যায়নে সামাজিক সংস্কৃতির প্রভাব ও মনোবৈজ্ঞানিক কারণ অনুসন্ধানের প্রয়াস রয়েছে।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা
৪৩(২), Poush 1432/ December 2025
Editor: ভীষ্মদেব চৌধুরী
Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ
Published At: December 31, 2025
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Journal Articles
Author: চঞ্চল কুমার বোস
DOI: 10.64298/jasbbn.v43ii.001
Pages: ১৮১-১৯২
Author: তাশরিক-ই-হাবিব
DOI: 10.64298/jasbbn.v43ii.002
Pages: ১৯৩-২১২
Author: তসলিমা খাতুন
DOI: 10.64298/jasbbn.v43ii.003
Pages: ২১৩-২৩৮
Author: মৌমিতা রায়
DOI: 10.64298/jasbbn.v43ii.004
Pages: ২৩৯-২৫০
Author: নুরুল আমিন
DOI: 10.64298/jasbbn.v43ii.005
Pages: ২৫১-২৭৪
Author: নাহিদা আক্তার
DOI: 10.64298/jasbbn.v43ii.006
Pages: ২৭৫-২৮৮
Author: উম্মে সুমাইয়া
DOI: 10.64298/jasbbn.v43ii.007
Pages: ২৮৯-৩০৪
Author: মো. গোলাম মাহমুদ পাভেল
DOI: 10.64298/jasbbn.v43ii.008
Pages: ৩০৫-৩২২
Author: নাজনীন সুলতানা
DOI: 10.64298/jasbbn.v43ii.009
Pages: ৩২৩-৩৪১