আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা : বয়ানে মন্তাজ

Keywords:  আখতারুজ্জামান ইলিয়াস, খোয়াবনামা, মন্তাজ, মন্তাজ, দৃষ্টিকোণ, দেশভাগ, মিথস্ক্রিয়া।
Page Numbers:  ২৩৯-২৫০
Published At:  Poush 1432/ December 2025

Abstract:

আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসে আখ্যান বয়ানের গভীরে যে সূক্ষè নির্মাণকৌশল লুকিয়ে আছে, তা অনেকক্ষেত্রে চলচ্চিত্রের ‘মন্তাজ’ বা সম্পদনার নীতির সমান্তরাল। বক্ষ্যমাণ প্রবন্ধে উপন্যাসের নিবিড় পাঠের মাধ্যমে ইলিয়াস কীভাবে একই বাক্যে উত্তম ও নামপুরুষের মিশ্রণ ঘটিয়ে দৃষ্টিকোণের মিথস্ক্রিয়া তৈরি করেন, তা দেখানো হয়েছে। তেভাগা আন্দোলন, দেশভাগের সংকট এবং রাজনৈতিক স্বপ্নভঙ্গের স্মৃতিকে মূর্ত করতে তিনি ইন্দ্রিয়ের অতি-সংবেদনা ও সামূহিক অবচেতনের যে বিন্যাস ঘটিয়েছেন, তা-ই কার্যত ভাষিক ‘মন্তাজ’ হয়ে উঠেছে। এই প্রবন্ধ খোয়াবনামা-য় ব্যবহৃত এই চালচ্চিত্রিক কৌশল কতটুকু অীভনবত্ব তৈরি করেছে তারই বিশ্লেষণ প্রয়াস।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৩(২)

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v43ii

Published At: Poush 1432/ December 2025

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles