জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসে ক্ষমতা-সম্পর্কের স্বরূপ
Abstract:
শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসে পুরনো ঢাকার একটি মহল্লার যে সমাজ-কাঠামোর সাক্ষাৎ মেলে তার ক্ষমতা-কাঠামোর কেন্দ্রে অবস্থান করছে রাজাকার বদরুদ্দিন মওলানা; আর প্রান্তে আছে মহল্লাবাসী জনতা। তবে বদরুদ্দিনের সাথে মহল্লাবাসীর এই ক্ষমতার সম্পর্ক পূর্বাপর অপরিবর্তিত থাকেনি। মুক্তিযুদ্ধ-পূর্ব, যুদ্ধকালীন ও যুদ্ধ-পরবর্তী সময়ের রাজনৈতিক পট-পরিবর্তন উক্ত মহল্লার সামাজিক ক্ষমতা-সম্পর্কে গুণগত পরিবর্তন সাধন করেছে। বর্তমান প্রবন্ধে সময়ের এই তিন পর্বে উপন্যাসটিতে বর্ণিত সমাজের সামাজিক ক্ষমতা-সম্পর্কসমূহ বিশ্লেষিত হয়েছে দ্বান্দ্বিক বস্তুবাদী আলোকপ্রক্ষেপে এবং সেই সূত্রে মহল্লাটির ক্ষমতাকেন্দ্রে অধিষ্ঠিত বদরুদ্দিনের ক্ষমতা অর্জন ও প্রয়োগের কৃৎকৌশল অনুসন্ধান করে মহল্লাবাসীর উপর চর্চিত তার ক্ষমতার স্বরূপ উদ্ঘাটন করা হয়েছে। প্রসঙ্গত মার্কসবাদী সমাজতাত্ত্বিকগণের, প্রধানত আন্তনিও গ্রামসির, তত্ত্বের ভিত্তিতে ক্ষমতা-সম্পর্কের দুই রূপ ‘প্রভুত্ব’ ও ‘আধিপত্য’ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে প্রবন্ধের শুরুতে। এছাড়া উপন্যাসটিতে অর্থনৈতিক শ্রেণি-সম্পর্কের অনুপস্থিতির কারণে দ্বান্দ্বিক বস্তুবাদী প্রেক্ষণে টেক্সটটি পাঠের সীমাবদ্ধতার প্রসঙ্গ আলোচিত হয়েছে।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা
৪৩(২), Poush 1432/ December 2025
Editor: ভীষ্মদেব চৌধুরী
Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ
Published At: December 31, 2025
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Journal Articles
Author: চঞ্চল কুমার বোস
DOI: 10.64298/jasbbn.v43ii.001
Pages: ১৮১-১৯২
Author: তাশরিক-ই-হাবিব
DOI: 10.64298/jasbbn.v43ii.002
Pages: ১৯৩-২১২
Author: তসলিমা খাতুন
DOI: 10.64298/jasbbn.v43ii.003
Pages: ২১৩-২৩৮
Author: মৌমিতা রায়
DOI: 10.64298/jasbbn.v43ii.004
Pages: ২৩৯-২৫০
Author: নুরুল আমিন
DOI: 10.64298/jasbbn.v43ii.005
Pages: ২৫১-২৭৪
Author: নাহিদা আক্তার
DOI: 10.64298/jasbbn.v43ii.006
Pages: ২৭৫-২৮৮
Author: উম্মে সুমাইয়া
DOI: 10.64298/jasbbn.v43ii.007
Pages: ২৮৯-৩০৪
Author: মো. গোলাম মাহমুদ পাভেল
DOI: 10.64298/jasbbn.v43ii.008
Pages: ৩০৫-৩২২
Author: নাজনীন সুলতানা
DOI: 10.64298/jasbbn.v43ii.009
Pages: ৩২৩-৩৪১