জীবনানন্দ দাশের গল্প : প্রেমহীন সম্পর্কের আখ্যান

10.64298/jasbbn.v43ii.001

Keywords:  জীবনানন্দ দাশ, গল্প, উপন্যাস, যুদ্ধোত্তর পৃথিবী, আত্মজৈবনিক
Page Numbers:  ১৮১-১৯২
Published At:  December 31, 2025

Abstract:

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) মূলত কবি। আধুনিক কবিতায় তাঁর দূরসঞ্চারী প্রভাব থাকলেও কথাসাহিত্যিক হিসেবেও জীবনানন্দের একটি স্বতন্ত্র জগৎ রয়েছে। কিন্তু তাঁর সেই কথাসাহিত্যিক-পরিচিতিটি অনেকটাই আড়ালে থেকে গেছে। বেশকিছু উপন্যাস রচনার পাশাপাশি দুই শতাধিক গল্পও রচনা করেছেন তিনি। যুদ্ধোত্তর পৃথিবীর আধুনিক জীবনের যন্ত্রণা এবং নরনারীর পারস্পরিক সম্পর্কের জটিলতা তাঁর গল্পগুলোতে বিশেষভাবে উন্মোচিত হয়েছে। জীবনানন্দের গল্প অনেকাংশে আত্মজৈবনিক কিন্তু আধুনিক মানুষের শেকড়হীনতার যন্ত্রণা এবং জটিল জৈবমনস্তত্ত্বের সূক্ষ্ম অভিব্যক্তিও মুখ্য হয়ে উঠেছে এসব গল্পে। বর্তমান প্রবন্ধে সে দিকটিই বিশেষভাবে আলোচিত হয়েছে। গল্পকার হিসেবে জীবনানন্দের সৃজন-প্রতিভার ভিন্ন একটি দিক উন্মোচনের চেষ্টা করা হয়েছে এ প্রবন্ধে।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৩(২), Poush 1432/ December 2025

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v43ii

Published At: December 31, 2025

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Journal Articles