নজরুলের ছোটগল্প : লোকজচেতনার স্বরূপ অনুসন্ধান

10.64298/jasbbn.v43ii.002

Keywords:  নজরুল, লোকজ উপাদান, লোকজ চেতনা, ছোটগল্প
Page Numbers:  ১৯৩-২১২
Published At:  December 31, 2025

Abstract:

কবি ও গীতিকার হিসেবে সমধিক পরিচিত কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল সত্তা উন্মোচনের প্রথম সাহিত্যিক অবলম্বন ছিল ছোটগল্প। গল্পকার হিসেবে তাঁর প্রাতিস্বিক অবস্থান তুলনামূলকভাবে আড়ালে রয়ে গেছে, সংখ্যানুপাতিক স্বল্পতা ও সমালোচনার বিষয় হিসেবে নির্বাচনে গবেষক-সমালোচকদের যথেষ্ট অনাগ্রহবশত। এ প্রবন্ধে ফোকলোরকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির আলোকে তাঁর গল্পসমূহকে পাঠ করার প্রচেষ্টা রয়েছে। নজরুলের সাহিত্যচিন্তার কেন্দ্রমূলে ছিল পরাধীন দেশের গণমানুষের প্রতি সহানুভূতি ও দরদ, তাদের শৃঙ্খলিত জীবনযাত্রা মোচনের দুর্বার প্রচেষ্টা এবং শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধী মনোভঙ্গি। অবিভক্ত ভারতবর্ষের অন্তর্গত বাংলা ভূ-ভাগের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির স্বকীয় বৈশিষ্ট্যসমূহ তাঁর বিভিন্ন গল্প পাঠপূর্বক অনুধাবন করা যায়। নজরুলের বিভিন্ন গল্প নিবিড় পাঠের আলোকে বাংলার লোকজচেতনার স্বরূপ উন্মোচনে তাঁর সদিচ্ছা ও সৃষ্টিশীল শিল্পসামর্থ্যরে তাৎপর্য অনুসন্ধানই বর্তমান প্রবন্ধ রচনার উদ্দেশ্য।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৩(২), Poush 1432/ December 2025

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v43ii

Published At: December 31, 2025

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Journal Articles