চাঁদপুর জেলার উপভাষা : ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ

10.64298/jasbbn.v43ii.003

Keywords:  বাংলা উপভাষা, চাঁদপুর জেলা, ধ্বনিতত্ত্ব, রূপমূল
Page Numbers:  ২১৩-২৩৮
Published At:  December 31, 2025

Abstract:

উপভাষাতত্ত্ব হলো ভাষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ও প্রতিষ্ঠিত শাখা। একটি ভাষার পূর্ণতা ও বৈজ্ঞানিক ব্যাকরণ রচনার ভিত্তি সুদৃঢ় করতে উপভাষাতত্ত্বের প্রায়োগিক বিশ্লেষণ অত্যন্ত জরুরি। এই প্রেক্ষিতে বাংলা ভাষার বৈচিত্র্যময় উপভাষার সঠিক ও যথাযথ ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ অপরিহার্য। কিন্তু তা সত্ত্বেও বাংলা উপভাষার গবেষণা আজও পর্যাপ্ত নয়। অথচ অঞ্চলভেদে মানুষের মুখের ভাষা বা কথ্য ভাষায় পার্থক্য বিদ্যমান। প্রতিটি অঞ্চলের ভাষারই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে; রয়েছে ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, বাক্যতাত্ত্বিক ও অর্থতাত্ত্বিক স্বাতন্ত্র্য। বর্তমান গবেষণার মূল উদ্দেশ্য বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত চাঁদপুরের উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিরূপণ, বিশ্লেষণ ও প্রমিত বাংলার সাথে সম্পর্ক-স্বাতন্ত্র্য নির্ণয়। এ প্রেক্ষিতে বিষয়বস্তু হিসেবে জেলাটির কথ্যভাষার মৌলিক স্বরধ্বনির অবস্থান, দ্বি-স্বরধ্বনি, সহধ্বনি, স্বরসঙ্গতি, স্বরাগম, স্বরধ্বনিলোপ, অপিনিহিতি, ব্যঞ্জনধ্বনির অবস্থান, অল্পপ্রাণ ধ্বনি প্রভৃতি এই আলোচনায় স্থান পেয়েছে। এক্ষেত্রে জেলাটিতে বসবাসকারী অশিক্ষিত-অর্ধ শিক্ষিত জনগোষ্ঠীর কথ্য ভাষার তথ্য-উপাত্তের ভিত্তিতে ধ্বনিতাত্ত্বিক স্বাতন্ত্র্য নিরূপণ করা হয়েছে। এছাড়াও ধ্বনিতাত্ত্বিক বিভিন্ন সূত্র প্রয়োগের সাহায্যে উপভাষাটির স্বকীয়তা নিরূপণ ও প্রমিত বাংলার সাথে তুলনা উপস্থাপিত হয়েছে। সর্বোপরি গবেষণাকর্মটির প্রাপ্ত ফলাফল বাংলা ভাষার শব্দ-ভাণ্ডার সমৃদ্ধির পাশাপাশি চাঁদপুর জেলার উপভাষার ধ্বনিতাত্ত্বিক স্বাতন্ত্র্য নির্ধারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৩(২), Poush 1432/ December 2025

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v43ii

Published At: December 31, 2025

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Journal Articles