এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা

10.64298/jasbbn.v43ii.009

Keywords:  কমিউনিস্ট পার্টি, এরশাদ শাসনামল, বাংলাদেশের রাজনীতি (১৯৮২-১৯৮৯)।
Page Numbers:  ৩২৩-৩৪১
Published At:  December 31, 2025

Abstract:

১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সামরিক শাসন বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টিতে নেতৃত্ব দেয়। সামরিক শাসন উচ্ছেদের জন্য এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দল ও জাতীয়তাবাদী দলের উদ্যোগে ৮ দলীয় জোট গড়ে উঠেছিল। কমিউনিস্ট পার্টি ১৫ দলীয় জোটের শরীক একটি রাজনৈতিক দল হিসেবে ১৯৮৬ সালের নির্বাচনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। প্রতিবন্ধকতা সত্ত্ব্্েও, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক এবং কৃষকদের সমন্বয়ে গণআন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হয়েছিল। এ সময় কমিউনিস্ট পার্টির গৃহীত কৌশল বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে গভীরভাবে প্রভাবিত করে। তাদের জোটবদ্ধ ধারাবাহিক আন্দোলনে সাফল্য এসেছিল, অবসান ঘটেছিল জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের। বর্তমান প্রবন্ধে বিস্তারিতভাবে বিষয়গুলি বিশ্লেষণ করা হয়েছে।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৩(২), Poush 1432/ December 2025

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v43ii

Published At: December 31, 2025

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Journal Articles