অভিনেতার প্রস্তুতিতে চরণের অনুশীলন : ভরতের ‘চারী বিধান’ ও তাদাশি সুজুকি’র ‘চরণের ব্যাকরণ’

10.64298/jasbbn.v43ii.007

Keywords:  নাট্যশাস্ত্র, অঙ্গিক অভিনয়, চারী, তাদাশি সুজুকি, চরণের ব্যাকরণ, অভিনয়, আন্তঃসাংস্কৃতিকতা।
Page Numbers:  ২৮৯-৩০৪
Published At:  December 31, 2025

Abstract:

নাট্যশাস্ত্র একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ সংস্কৃত গ্রন্থ, যেখানে ভারতবর্ষের পরিবেশনাশিল্পের বিভিন্ন দিক, বিশেষ করে অভিনয় কৌশল ও নন্দনতত্ত্ব বিশদভাবে আলোচিত হয়েছে। এই গ্রন্থে আলোচিত ‘অঙ্গিক অভিনয়’ (Physical Acting)-এর অন্তর্গত ‘চারী’ বা চরণের গতি ও ভঙ্গিমা সংক্রান্ত নিয়মাবলি বিশেষ তাৎপর্যপূর্ণ, যা অভিনেতার শারীরিক অভিব্যক্তিকে অর্থবহ করে তোলে। অন্যদিকে, আধুনিক জাপানের নাট্যতাত্ত্বিক ও মঞ্চনির্দেশক তাদাশি সুজুকি তাঁর অভিনয় প্রশিক্ষণ পদ্ধতিতে 'Grammar of the Feet' বা ‘চরণের ব্যাকরণ’ নামক একটি শারীরিক কৌশল উদ্ভাবন ও প্রয়োগ করেছেন। তিনি বিশ্বাস করেন যে, একজন অভিনেতার উপস্থিতি ও আত্মপ্রকাশের গভীরতা তৈরি হয় তার শারীরিক ভিত্তির দৃঢ়তা এবং শ্বাস-নিয়ন্ত্রিত চলন থেকে। বর্তমান সময়ে, যখন অভিনয় একটি বহুসাংস্কৃতিক, আন্তঃসাংস্কৃতিক এবং আন্তর্জাতিক চর্চার অংশ হয়ে উঠেছে, তখন ভৌগোলিক সীমা ও সাংস্কৃতিক পার্থক্যের ঊর্ধ্বে উঠে, এই দুটি অভিনয় প্রথার মধ্যে কি কোন বাস্তবসম্মত সংমিশ্রণের সম্ভাবনা আছে? এই সংমিশ্রণ কি সমসাময়িক অভিনেতাদের জন্য একটি কার্যকর, আন্তঃসাংস্কৃতিক ও পরিশীলিত প্রশিক্ষণ পদ্ধতি গঠনে সহায়ক হতে পারে? এই প্রশ্নগুলো সম্মুখে রেখে বক্ষ্যমাণ প্রবন্ধে নাট্যশাস্ত্রে বর্ণিত ‘চারীবিধান’ এবং তাদাশি সুজুকির ‘চরণের ব্যাকরণ’এই দুই ভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা অভিনয় পদ্ধতির তুলনামূলক ও বিশ্লেষণাত্মক আলোচনা উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৩(২), Poush 1432/ December 2025

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v43ii

Published At: December 31, 2025

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Journal Articles