অজয় ভট্টাচার্যের বাতাসীর মা : নিপীড়িত শ্রেণির প্রতিরোধ ও সংগ্রামের বয়ান
Abstract:
অজয় ভট্টাচার্য বাংলাদেশের প্রেক্ষাপটে এক স্বল্পালোচিত লেখক। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পরিপূরক হিসেবে সাহিত্য সাধনা করেছেন এবং আমৃত্যু সাহিত্য সাধনায় সংগ্রামী, মেহনতি ও শ্রমজীবী মানুষের জীবনচিত্র উপস্থাপন করেছেন। সাতচল্লিশোত্তর বাংলাদেশের কথাসাহিত্যে অজয় ভট্টাচার্য মার্কসীয় দ্বান্দ্বিক বস্তুবাদের আলোকে বাংলার শ্রমজীবী-মেহনতি মানুষের সংগ্রাম ও টিকে থাকার লড়াইকে সাহিত্যে উপস্থাপন করেছেন। নিজের শ্রেণি-রাজনীতি বিষয়ে ছিলেন দ্বিধাহীন, অবিচল এবং মার্কসবাদপ্রসূত শ্রেণি-রাজনীতি তথা সাম্যবাদী রাজনীতি ছিল তাঁর আমৃত্য কর্মক্ষেত্র। তিনি বিশ শতকের ত্রিশ ও চল্লিশের দশকের নানকার, চা-শ্রমিকসহ গণমানুষের রাজনীতি ও জীবনযুদ্ধের রাজনৈতিক নেতা, ইতিহাসকার ও শিল্পভাষ্যকার। তাঁর সাহিত্যকর্মের শিল্পমূল্য নিয়ে অনেকের জিজ্ঞাসা থাকলেও জীবনে ও সাহিত্যে দ্বিধাহীন সাম্যবাদ সম্পর্কে তাঁর অভিনিবেশ প্রশ্নাতীত। বক্ষ্যমাণ প্রবন্ধে মার্কসীয় তাত্ত্বিক মতবাদের আলোকে তাঁর অবদান এবং শ্রমজীবী মানুষের জীবনভাষ্য হিসেবে বাতাসীর মা উপন্যাসে প্রান্তিক মানুষের প্রতিরোধ ও মুক্তির আকাক্সক্ষাকে তুলনামূলক ও বিশ্লেষণাত্মক পদ্ধতি ব্যবহার করে আলোচনার প্রয়াস চালানো হয়েছে। অজয় ভট্টাচার্যের সাহিত্যকর্ম বিশ্লেষণ করলে দেখা যায়, তাঁর সাহিত্য নিছক শিল্প নয়- বরং সমাজবাস্তবতার দলিল, যেখানে শ্রমজীবী মানুষের শ্রেণি-সংগ্রামই মূল বক্তব্য।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা
৪৪(১)
Editor: ভীষ্মদেব চৌধুরী
Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ
DOI: 10.64298/jasbbn.v44i
Published At: জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles
Author: নূর নাহার শারমিন সুলতানা
Pages: ৫১-৬২
Author: আসমা উল হুসনা
Pages: ৮১-৯৮
Author: নিপা জাহান
Pages: ১২৯-১৪২
Author: মুহাম্মাদ আব্দুল মান্নান হাওলাদার
Pages: ১৪৩-১৬২
Author: মো. রাব্বি ইসলাম রাসেল
Pages: ১৬৩-১৭৯