গিরিশ কারনাডের হয়বদন : পৌরাণিক রূপের আধুনিক নির্মাণ

Keywords:  গিরিশ কারনাড, নাটক, পুরাণ, ঐতিহ্য, আধুনিকতা।
Page Numbers:  ৬৩-৮০
Published At:  জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

Abstract:

নিরীক্ষাপ্রিয় ভারতীয় নাট্যকার গিরিশ কারনাডের (১৯৩৮-২০১৯) অন্যতম সৃষ্টি হয়বদন (১৯৭১)। নাট্যরীতির প্রথাসিদ্ধতাকে অতিক্রম করে ঐতিহ্যিক ও পৌরাণিক বাস্তবতায় আধুনিকতাকে প্রতিষ্ঠা করায় তাঁর অপরিসীম উৎসাহ। হয়বদন নাটকে পৌরাণিক কাহিনি, লোককথা ও রূপকথার এক নতুন অর্থবহ পুনর্নির্মাণ ঘটেছে। পুরাণের ওপর অধিষ্ঠিত এ নাটকে মানব অস্তিত্ব, আত্ম-পরিচয়ের দ্বন্দ্ব, অবদমিত কামনা ও মূল্যবোধের সংকটের মতো বহুলচর্চিত বিষয়সমূহের সঙ্গে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা যুক্ত হওয়ায় নাটকটি আধুনিক রূপ লাভ করেছে। সমকাল প্রভাবিত ও সম্পর্কিত পৌরাণিক অনুষঙ্গ অবলম্বনে গড়ে ওঠা হয়বদন কীভাবে আধুনিক নাট্যগুণসম্পন্ন হয়ে ওঠে তা অনুসন্ধানের প্রয়াস রয়েছে এই প্রবন্ধে।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৪(১)

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v44i

Published At: জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles