পূর্ব বাংলা প্রাদেশিক আইনসভায় নারী (১৯৪৭-৭০) : একটি রাজনৈতিক অধ্যয়ন
Abstract:
পূর্ব বাংলা প্রাদেশিক আইনসভায় নারীদের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছিল না। যদিও সংবিধানে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল। কিন্তু সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার কারণে তাদের এ অংশগ্রহণ ছিল কম। প্রাদেশিক আইনসভায় সংরক্ষিত আসন ব্যতীত কোনো নারী সদস্য ছিল না। তবে আইনসভায় নারী সদস্য কম হওয়া সত্ত্বেও কার্যক্রমের দিক থেকে তাদের উপস্থিতি ছিল সরব। তারা বাজেট আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে আংশ গ্রহণ করেছেন, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সরব থেকেছেন, প্রয়োজনে স্পিকারের সাথে বিতর্কেও জড়িয়েছেন। এর মধ্যদিয়ে নারীর রাজনৈতিক ভূমিকা বৃদ্ধি পেলেও তার প্রকৃত ক্ষমতায়ন হয়নি। আইনসভায় সরাসরি নির্বাচিত নারী সদস্য না থাকা, সংরক্ষিত আসনের নারী সদস্যদের ত্রুটিপূর্ণ মনোনয়ন পদ্ধতি এবং মন্ত্রীসভায় তাদের অনুপস্থিতি প্রভৃতি কারণে তারা বিভিন্ন দাবি-দাওয়া আইনসভায় উথাপন করলেও তা বাস্তবায়ন হয়েছে কম। এছাড়া সমগ্র পাকিস্তান শাসনামলে সংসদীয় গণতন্ত্র চর্চার অভাবে জাতীয় রাজনীতি ও নিজ স্বার্থ সংরক্ষণে প্রাদেশিক আইনসভায় নারীর কার্যকর ভূমিকা ছিল কম ।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা
৪৪(১)
Editor: ভীষ্মদেব চৌধুরী
Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ
DOI: 10.64298/jasbbn.v44i
Published At: জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles
Author: নূর নাহার শারমিন সুলতানা
Pages: ৫১-৬২
Author: আসমা উল হুসনা
Pages: ৮১-৯৮
Author: নিপা জাহান
Pages: ১২৯-১৪২
Author: মুহাম্মাদ আব্দুল মান্নান হাওলাদার
Pages: ১৪৩-১৬২
Author: মো. রাব্বি ইসলাম রাসেল
Pages: ১৬৩-১৭৯