বাংলা লোকভাষাবিজ্ঞান চর্চার প্রেক্ষাপট, ইতিহাস ও প্রবণতা
Abstract:
বাংলা ভাষাঅঞ্চলে লোকভাষাবিজ্ঞান বা Folk-linguistics চর্চার উদ্ভব, বিকাশ, তাত্ত্বিক পরিকাঠামো ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা নেই বললেই চলে। ইউরোপ-আমেরিকায় বিশ শতকের ষাট-সত্তরের দশকে সমাজভাষাবিজ্ঞান, নৃবিজ্ঞান ও সংস্কৃতি অধ্যয়নের সমান্তরাল লোকভাষাবিজ্ঞান একটি স্বতন্ত্র বিদ্যা হিসেবে আত্মপ্রকাশ করে; এর অল্পকাল পরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আশির দশক থেকে এ চর্চার সূচনা ঘটে। গবেষণায় দেখানো হয়েছে যে বাংলা লোকভাষাবিজ্ঞান মূলত ভাষাতত্ত্ব, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় বিকশিত হয় এবং প্রাথমিক পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক ও তথ্যসংগ্রহনির্ভর হলেও পরবর্তীকালে তাত্ত্বিক ও পদ্ধতিগত বৈচিত্র্য অর্জন করে। ঐতিহাসিক বিশ্লেষণে উনিশ শতকের ভাষাতাত্ত্বিক বিতর্ক, আঞ্চলিক ভাষার মূল্যায়ন, সাধু-চলিত ভাষা বিতর্ক, এবং সামাজিক শ্রেণি ও লিঙ্গভিত্তিক ভাষা-ব্যবহারের প্রশ্নকে লোকভাষাবৈজ্ঞানিক অনুষঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিশ শতকে উপভাষা-সমীক্ষা ও বিভিন্ন গবেষণায় লোকভাষার উপাদানসমূহ ক্রমে গুরুত্ব পেয়েছে। সত্তর দশক থেকে লোকভাষাবিজ্ঞান তাত্ত্বিক ভিত্তি পেতে শুরু করে এবং পরবর্তীকালে বহুমাত্রিক গবেষণা-প্রক্রিয়া গড়ে ওঠে। সার্বিকভাবে গবেষণাটি নির্দেশ করে যে বাংলা লোকভাষাবিজ্ঞান এখনো একটি বিকাশমান বিদ্যা; প্রাতিষ্ঠানিক ঘাটতি, গবেষণা-সুবিধার অভাব ও তাত্ত্বিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ক্ষেত্রটির সম্ভাবনা ব্যাপক। এ-প্রবন্ধে মূলত লোকভাষাবিজ্ঞান চর্চার প্রেক্ষাপট, ইতিহাস ও প্রবণতার ওপর আলোকপাত করা হয়েছে।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা
৪৪(১)
Editor: ভীষ্মদেব চৌধুরী
Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ
DOI: 10.64298/jasbbn.v44i
Published At: জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles
Author: নূর নাহার শারমিন সুলতানা
Pages: ৫১-৬২
Author: আসমা উল হুসনা
Pages: ৮১-৯৮
Author: নিপা জাহান
Pages: ১২৯-১৪২
Author: মুহাম্মাদ আব্দুল মান্নান হাওলাদার
Pages: ১৪৩-১৬২
Author: মো. রাব্বি ইসলাম রাসেল
Pages: ১৬৩-১৭৯