ডাইম নিকেল উপন্যাসের প্রকরণ-কৌশল

Keywords:  রিজিয়া রহমান, ডাইম নিকেল, অভিবাসী, সাংস্কৃতিক সংকট এবং ভাষা।
Page Numbers:  ৯৯-১১০
Published At:  জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

Abstract:

রিজিয়া রহমান বাংলাদেশের সাহিত্যের শক্তিমান কথাকার। তাঁর উপন্যাসে রয়েছে বিচিত্রগামী আখ্যান। ডাইম নিকেল (২০০৬) তাঁর স্বল্পপরিসর একটি উপন্যাস। উপন্যাসে শীলা ও হাসান দম্পতির কাহিনির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী তৃতীয় বিশ্বের অভিবাসী সমাজ ও তাদের সাংস্কৃতিক সংকটকে তুলে ধরা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর তৃতীয় বিশ্ব থেকে অজস্র শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে পাড়ি জমায়। গড়ে তোলে তাদের সমাজ। স্বল্প মজুরির কাজ পেতে ছুটে চলে দিনরাত। শেকড় থেকে দূরে বসবাসকারী মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে ওঠা অভিবাসী সমাজ, তাদের অভিজ্ঞতা, দ্বন্দ্ব-সংঘাত, যান্ত্রিক জীবন, নতুন পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া, নস্টালজিয়া এবং তাদের সাংস্কৃতিক সংকটের যে আখ্যান ঔপন্যাসিক উপস্থাপন করেছেন, তার নির্মাণশৈলী অন্বেষণই আলোচ্য প্রবন্ধের উদ্দেশ্য।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৪(১)

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v44i

Published At: জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles