‘না কান্দে বুবু’ ও শিম কীভাবে রান্না করতে হয় : সৈয়দ ওয়ালীউল্লাহ্র ডায়াসপোরা ন্যারেটিভ
Abstract:
পেশাগত কারণে সৈয়দ ওয়ালীউল্লাহ্ তাঁর জীবৎকালের অনেকটা সময় জন্মভূমির বাইরে অবস্থান করেছেন। ফলে দীর্ঘ সময়ের সাংস্কৃতিক অভিযোজন-সংকট, স্থানচ্যুতিগত যন্ত্রণা, অতীতচারিতা এবং আত্মপরিচয়গত সংকট তাঁর রচিত সাহিত্যের উপজীব্য হয়েছে। সংখ্যাগত দিক থেকে এই লেখকের স্বল্পসংখ্যক রচনাতেই ডায়াসপোরা ন্যারেটিভের সন্ধান করা সম্ভব। এর মধ্যে গুরুত্বপূর্ণ ‘না কান্দে বুবু’ গল্প এবং শিম কীভাবে রান্না করতে হয় উপন্যাস। বর্তমান প্রবন্ধে ‘না কান্দে বুবু’ গল্পের প্রধান চরিত্রকে কর্মসূত্রে ডায়াসপোরা হিসেবে চিহ্নিত করে তার মনস্তাত্ত্বিক ও পারিবারিক সংকটের ধরন ও কারণ উপস্থাপন করা হয়েছে। প্রবন্ধের দ্বিতীয় প্রতিপাদ্য টেক্সট শিম কীভাবে রান্না করতে হয়-এর বিষয় ডায়াসপোরা জনগোষ্ঠীর সাংস্কৃতিক দূরত্ব ও সংকট। উপনিবেশোত্তর পৃথিবীতে উপনিবেশক ও উপনিবেশিতের মনস্তত্ত্বের স্বরূপ এবং এ-সূত্রে একজন ডায়াসপোরিকের অভিজ্ঞতা ও এর কার্যকারণ সন্ধান করা হয়েছে এই টেক্সটের আলোচনায়। দেশীয় প্রেক্ষাপটে একটি গল্প ও মহাদেশীয় প্রেক্ষাপটে একটি উপন্যাস বিশ্লেষণ উপলক্ষ্যে বাংলাদেশের ডায়াসপোরা ন্যারেটর হিসেবে সৈয়দ ওয়ালীউল্লাহ্র জীবনাভিজ্ঞতা ও রাজনৈতিক-সাংস্কৃতিক দীক্ষারও পরিচয় উঠে এসেছে বর্তমান প্রবন্ধে।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা
৪৪(১)
Editor: ভীষ্মদেব চৌধুরী
Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ
DOI: 10.64298/jasbbn.v44i
Published At: জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles
Author: নূর নাহার শারমিন সুলতানা
Pages: ৫১-৬২
Author: আসমা উল হুসনা
Pages: ৮১-৯৮
Author: নিপা জাহান
Pages: ১২৯-১৪২
Author: মুহাম্মাদ আব্দুল মান্নান হাওলাদার
Pages: ১৪৩-১৬২
Author: মো. রাব্বি ইসলাম রাসেল
Pages: ১৬৩-১৭৯