জমীদার দর্পণ : ঔপনিবেশিক যৌন সহিংসতার তাত্ত্বিক কাঠামো বিশ্লেষণ

Keywords:  জমিদার, যৌন-সহিংসতা, মীর মর্শ্্ারাফ হোসেন, জমীদার দর্পণ, কালো বিপদ।
Page Numbers:  ১৪৩-১৬২
Published At:  জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

Abstract:

ভূমি বাংলার আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামোর কেন্দ্রিয় ভিত্তি। মুসলিম শাসনামলে ভূমি ব্যবস্থাপনায় জমিদার শ্রেণির উদ্ভব ঘটলেও, মীর মর্শারাফ হোসেন তাঁর জমীদার দর্পণ নাটকে যে জমিদারের চরিত্র অঙ্কন করেছেন তা ঔপনিবেশিক শাসনের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর ভিত্তিমূল। আলোচ্য প্রবন্ধটিতে ঐতিহাসিক দলিল ও সমকালীন সাহিত্যিক সাক্ষ্যের সঙ্গে মীর মর্শারাফের জমিদারের চরিত্র-চিত্রণের ঐতিহাসিক যথার্থতা নিরূপনের চেষ্টা করা হয়েছে। এতে নাটকে চিত্রিত জমিদারের যৌন নির্যাতনের দৃশ্যপটকে কেন্দ্র করে ঔপনিবেশিক সরকারের যৌন-সংক্রান্ত আইনি কাঠামোর তাত্ত্বিক পর্যালোচনা উপস্থাপন করা হয়েছে। প্রবন্ধটিতে পদ্ধতিগতভাবে দেরিদা, ফুকো, বাটলার, টার্নার ও বোয়েলের তত্ত্ব প্রয়োগ করে নাটক ও বিচারব্যবস্থার আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করে ঔপনিবেশিক বাংলার শাসন ও বিচারব্যবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও ফ্রানৎস ফাঁনোর ঔপনিবেশিক যৌনতা তত্ত্বের আলোকে দেখানো হয়েছে কীভাবে আইনি ব্যবস্থা যৌন সহিংসতাকে ক্ষমতা প্রয়োগের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। গবেষণা প্রবন্ধটি নাটকে বর্ণিত ঘটনাপ্রবাহ ঊনবিংশ শতকের বাংলার ঐতিহাসিক বাস্তবতা বিশ্লেষণের প্রচেষ্টা মাত্র।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৪(১)

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v44i

Published At: জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles