সৈয়দ শামসুল হকের গল্প : মানব-মনস্তত্ত্বের স্বরূপ অন্বেষণ

Keywords:  সৈয়দ শামসুল হক, ছোটগল্প, মনস্তত্ত্ব, নগরচেতনা, প্রেম-মনস্তত্ত্ব, লিবিডোচেতনা, দায়বদ্ধতা।
Page Numbers:  ১১১-১২৮
Published At:  জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

Abstract:

বিভাগোত্তর কালে বাংলাদেশের ছোটগল্পকে নতুন গতিমুখ প্রদানে সৈয়দ শামসুল হকের অবদান অনস্বীকার্য। পূর্ববাংলার বিকাশশীল মধ্যবিত্তের জীবন ও মননের বিচিত্র বিষয়কে তিনি গল্পের উপজীব্য করেছেন। নর-নারীর ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিভিন্ন ঘটনার সাপেক্ষে মানবমনের রূপ-রূপান্তরের চিত্র উপস্থাপিত হয়েছে তাঁর গল্পে। নগরজীবন-কেন্দ্রিক মানুষের দ্বন্দ্ব, সংকট, প্রেম, কাম, বিরহ, নৈঃসঙ্গ্য, মনোবিকার, ভীতি, হতাশা ও আশাবাদকে ধারণ করে রচিত হয়েছে তাঁর অধিকাংশ গল্প। মৃত্তিকাজাত মানুষের মনোগহিনের সমস্যা এবং জটিলতা নিরূপণেও তাঁকে মনোযোগী হতে দেখা যায়। বহুবিধ ঘটনার আলোকে চরিত্রের মনোজগতের স্বরূপ সন্ধান এবং অন্তর্লোকের গতিবিধির যথাযথ উপস্থাপনের প্রয়াস তাঁর গল্পকে সুষমামণ্ডিত করেছে। কিছু নির্বাচিত গল্পের আলোকে পাঠ-বিশ্লেষণাত্মক পদ্ধতিতে সৈয়দ শামসুল হকের গল্পে চিত্রিত নর-নারীর মনস্তাত্ত্বিক বাস্তবতার স্বরূপ অন্বেষণই বর্তমান প্রবন্ধের অন্বিষ্ট।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৪(১)

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v44i

Published At: জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles