বাংলার দড়ি ও প্রযুক্তি ইতিহাস

Keywords:  বাংলা, দড়ি, বাঁধন, পাট, শন, প্রযুক্তি, ইতিহাস।
Page Numbers:  ২৭-৫০
Published At:  জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

Abstract:

স্থানীয় উৎপাদন ব্যবস্থার স্বরূপ উন্মোচনের মাধ্যমে সমাজের কাঠামো ও স্তরবিন্যাস সম্পর্কিত ধারণা সুস্পষ্ট হয়। এর ব্যত্যয় হলে ঐ অঞ্চলের সামাজিক ইতিহাস-চর্চা ব্যাহত হয়। এজন্য স্থানীয় উৎপাদনের কৃৎ-কৌশল বা প্রযুক্তির ইতিহাস-চর্চা সারা বিশ্বেই বিশেষ গুরুত্ব পেয়েছে। অথচ বাংলার সামাজিক ইতিহাসে প্রযুক্তির ভূমিকা উল্লেখ করা হয়নি বললেই চলে। সচেতনভাবে বাংলার ইতিহাস পড়ে প্রতীয়মান হয় না- বাংলার মানুষ বা তাদের জীবন কখনোই প্রযুক্তিহীন ছিল। যেমন, প্রাচীনযুগ বা তার পূর্ব থেকেই বাংলার ধন উৎপাদনের প্রধান উপায় ছিল কৃষি-কর্ম ও বাণিজ্য। কিন্তু ইতিহাস গ্রন্থসমূহে ব্যাখ্যা করা হয়নি- কী উপায়ে ভূমি-কর্ষণ, বীজ-সংরক্ষণ, ধান থেকে চাউল, তৈল-নিষ্কাশন করা হতো। বাস্তু নির্মাণের কী উপায় ছিল? জলযান নির্মাণ ও চলাচলে কোন কৌশল বা প্রযুক্তি ব্যবহৃত হতো? একইভাবে মানুষের গৃহস্থালি, কৃষি, বাণিজ্য বা উৎপাদন ব্যবস্থার প্রায় প্রতিটি ধাপে যে-দড়ির ব্যবহার ছিল অত্যাবশ্যক, সেই দড়ি কী কী উপকরণ দিয়ে তৈরি হতো, কারা তৈরি করত, তৈরিতে কী ধরনের প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার হতো, এই উৎপাদন ব্যবস্থা সমাজে কতটা প্রভাব ফেলেছিল- প্রভৃতি বাংলার সামাজিক ইতিহাসে ব্যাখ্যাত হয়নি। মূলত তথ্যের সংকট ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ‘বাঙালির জ্ঞান-প্রযুক্তি চর্চা’কে ইতিহাসের ‘বিষয়’ হিসেবে অন্তর্ভুক্ত করতে বাধা দিয়েছে। এরূপ প্রেক্ষাপটে বাংলার সনাতন জীবন ব্যবস্থায় দড়ির ব্যবহার, উপকরণ, উৎপাদন কৌশল, তার কার্যকারিতা ও এর ইতিহাস অন্বেষণ করা এই প্রবন্ধের আলোচ্য বিষয়।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৪(১)

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v44i

Published At: জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles