হাসান আজিজুল হকের আগুনপাখি : জীবনবাস্তবতার শিল্পিত আখ্যান

Keywords:  আগুনপাখি, দেশভাগ, মন্বন্তর, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িকতা।
Page Numbers:  ৫১-৬২
Published At:  জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

Abstract:

বাংলাদেশের কথাসাহিত্যের জগতে হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১) এক প্রাতিস্বিক ব্যক্তিত্ব। বিশ শতকের ষাটের দশকে বাংলা সাহিত্যে তাঁর আত্মপ্রকাশ। প্রধানত গল্পকার হিসেবে প্রাধান্য পেলেও উপন্যাস রচনায়ও তিনি খ্যাতি অর্জন করেছেন। বিংশ শতাব্দীর যে ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময় পরিসরে তাঁর জন্ম, বেড়ে ওঠা এবং সাহিত্যভুবনে পদার্পণ সেই সময়, সমাজ ও ইতিহাসকে ধারণ করেই গড়ে উঠেছে তাঁর সাহিত্যজগৎ। একজন শিল্পীর দায়বদ্ধতা থেকেই তিনি সমসাময়িক সমাজ ও জীবনের কথা তাঁর গল্প ও উপন্যাসে স্থান দিয়েছেন। আগুনপাখি তাঁর এক অসাধারণ সাহিত্যসৃষ্টি যাতে সাধারণ এক পল্লি নারীর আত্মকথার আদলে এদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কালপর্বকে তুলে ধরেছেন হাসান আজিজুল হক। বিশ শতকের প্রথম ভাগে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ও দেশভাগের পটভূমিতে বাংলার সাধারণ মানুষের জীবনে সাম্প্রদায়িকতা, মন্বন্তর ও রাজনৈতিক টানাপড়েনের অভিঘাত কেমন হয়েছিল তারই এক শিল্পিত বয়ান আগুনপাখি। বক্ষ্যমাণ প্রবন্ধে এ উপন্যাসের ঐতিহাসিক তাৎপর্য এবং প্রতিফলিত জীবনবাস্তবতা বিশ্লেষণের প্রয়াস গৃহীত হয়েছে।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা

৪৪(১)

Editor: ভীষ্মদেব চৌধুরী

Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ

DOI: 10.64298/jasbbn.v44i

Published At: জ্যৈষ্ঠ ১৪৩৩/June 2026

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles