বাংলা সাহিত্যচর্চা ও গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ১৯৬৬-২০২৫
Abstract:
বর্তমান প্রবন্ধে বাংলাদেশে বাংলা সাহিত্যচর্চায় ও বাংলা সাহিত্য-গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। বর্তমান গবেষকের কাছে যা কিছু তথ্য-উপাত্ত রয়েছে তার একটা বিহিত ইতিহাস হারিয়ে যাওয়া থেকে রক্ষা করার অভিপ্রায়ই বর্তমান প্রবন্ধ রচনার চেষ্টা। বিশেষ করে ১৯৬৯ সালে ‘শহীদ স্মরণে বাংলা ভাষা ও সাহিত্য দিবস উদযাপন সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে’র পক্ষ থেকে ড. আবদুল আউয়াল কর্তৃক প্রকাশিত এবং তখনকার (১৯৬৯) এম.এ. দ্বিতীয় পর্ব বাংলার ছাত্র চৌধুরী জহুরুল হক সম্পাদিত ঐতিহ্য শীর্ষক সাহিত্যস্মারক গ্রন্থটি, সাহিত্যচর্চার অসাধারণ একটি নিদর্শন। দ্বিতীয়ত, বাংলা সাহিত্যগবেষণায় ১৯৬৮ সালের মার্চে সৈয়দ আলী আহসানের নেতৃত্বে প্রতিষ্ঠিত ‘বাংলা সাহিত্য সমিতি’ কর্তৃক প্রবর্তিত পাণ্ডুলিপি শীর্ষক সাহিত্য-গবেষণা পত্রিকাটি একটি মাইলফলক। বাংলাদেশের সাহিত্য-গবেষণায় এর অবদান কোনো ভাবেই অস্বীকার করা চলে না। অতএব বর্তমান প্রবন্ধে সঙ্গত কারণেই এই দুটো উপাদান প্রাধান্য পাবে। তবে এ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ-জার্নালে প্রকাশিত বাংলা সাহিত্য-গবেষণার সংক্ষিপ্ত পরিচয়ও আমরা তুলে ধরার প্রয়াস নিয়েছি। এর পর রয়েছে আটান্ন বছরের এম.ফিল-পিএইচ.ডি অভিসন্দর্ভের খতিয়ান।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা
৪৩(২)
Editor: ভীষ্মদেব চৌধুরী
Associate Editor: সিকদার মনোয়ার মুর্শেদ
Published At: Poush 1432/ December 2025
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা - ৪২ (২) Articles
Author: চঞ্চল কুমার বোস
DOI: 10.64298/jasbbn.v43ii.001
Pages: ১৮১-১৯২
Author: তাশরিক-ই-হাবিব
DOI: 10.64298/jasbbn.v43ii.002
Pages: ১৯৩-২১২
Author: তসলিমা খাতুন
DOI: 10.64298/jasbbn.v43ii.003
Pages: ২১৩-২৩৮
Author: মৌমিতা রায়
DOI: 10.64298/jasbbn.v43ii.004
Pages: ২৩৯-২৫০
Author: নুরুল আমিন
DOI: 10.64298/jasbbn.v43ii.005
Pages: ২৫১-২৭৪
Author: নাহিদা বেগম
DOI: 10.64298/jasbbn.v43ii.006
Pages: ২৭৫-২৮৮
Author: উম্মে সুমাইয়া
DOI: 10.64298/jasbbn.v43ii.007
Pages: ২৮৯-৩০৪
Author: মো. গোলাম মাহমুদ পাভেল
DOI: 10.64298/jasbbn.v43ii.008
Pages: ৩০৫-৩২২
Author: নাজনীন সুলতানা
DOI: 10.64298/jasbbn.v43ii.009
Pages: ৩২৩-৩৪১